বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

পরিবেশবান্ধব নগরী গড়তে নগর ভবনে সভা

নিজস্ব প্রতিবেদক।।

‘পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নাগরিকদের ভূমিকা অগ্রগণ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই মানোন্নয়ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ২টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তাবৃন্দ, সনাক-টিআইবির সদস্য জীবন কৃষ্ণ দে, সনাক-টিআইবির সাবেক সভাপতি অধ্যক্ষ (অব:) গাজী জাহিদ হোসেন, সনাক-টিআইবির সাবেক সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদা সহ সনাক ও টিআইবির প্রতিনিধিবৃন্দ সহ স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নুসাইফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *