শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ভোলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

‎মুঃ মাকসুদুর রহমান, জেলা প্রতিনিধি, ভোলা

‎বিচারপ্রার্থী মানুষের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম-এর উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই নির্ধারিত কিছু বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে, ফলে সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

‎মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।

‎অনুষ্ঠানে জানানো হয়, পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ধারা ৫-এ উল্লেখিত বিষয়সমূহ, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর অধীন বিরোধ, সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টনসংক্রান্ত বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ আইন-সংক্রান্ত বিরোধ এবং যৌতুকসংক্রান্ত অভিযোগসহ মোট সাত ধরনের বিরোধ বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হয়েছে। এর ফলে আদালতে মামলা দায়েরের পূর্বেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরীফ এ. এম. রেজা জাকের।

‎এ সময় উপস্থিত ছিলেন ভোলা আপিল আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া, শিশু সহিংসতা ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেল্লাল হোসেন, মো. এনায়েত উল্লাহ, এ. এস. এম. তারিক শামস, জেলা লিগ্যাল এইড অফিসার শহিদুল ইসলামসহ ভোলা বিচার বিভাগের অন্যান্য বিচারকবৃন্দ।

‎এছাড়াও অনুষ্ঠানে ভোলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর (পিপি), আইনজীবী এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *