রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায়
গ্রেপ্তারকৃত ২৯ আসামির মধ্যে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ২
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশের আবেদনের

পরিপ্রেক্ষিতে বরিশাল আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। ৪
আসামি হলেন ইদ্রিস ফকির, শফিকুল ফকির, সিদ্দিক ফকির ও কাঞ্চন ফকির।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন,
পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের
আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, এর আগে সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে
আসামিদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, আগৈলঝাড়ায় গ্রেপ্তারকৃত এক আসামির মৃত্যুর গুজবকে
কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় গত ১০
জুলাই ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনশত জনের বিরুদ্ধে মামলা
দায়ের করে পুলিশ। মামলায় এজাহারভুক্ত ২৯ জন আসামিকে গ্রেপ্তার করে
আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান,
ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ, ভিডিওচিত্র
এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষন করে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত
করা হয়েছে।

আরো পড়ুন

মনপুরায় চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন, এমএলএসএস সেলিম চাকরি ফেরত চান

মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি  ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের এমএলএসএস পদ থেকে চাকরিচ্যুতির অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *