শনিবার, মার্চ ২১, ২০২৬

ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নে ৭ জনের জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজপাশা গ্রামের সাতজন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শেখ নেয়ামুল করিমের হাত ধরে তারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন।

নবযোগদানকারীরা হলেন—শেখেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মো. মজিবর রহমান, একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ব্যবসায়ী তাওহীদ, ১ নং ওয়ার্ডের ব্যবসায়ী মো. রিপন সরদার, ব্যবসায়ী সেলিম হাওলাদার, ২ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মো. নূর মোহাম্মদ, ৪ নং ওয়ার্ডের মো. রাকিব হোসেন রানা ও
গৌরঙ্গ দাস।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় ঝালকাঠি-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা আরও শক্তিশালী করতে নতুন কর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

নবযোগদানকারীরা বলেন, দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা থেকেই তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলীয় সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

আরো পড়ুন

স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পর কোনো সরকার মাত্র এক মাসে বর্তমান সরকারের মতো এত সাফল্য অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *