বুধবার, জুলাই ২২, ২০২৬

বরিশালে ধান চাষ নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কৌশল
বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নগরীর সাগরদীতে অবস্থিত
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এক
আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি‘র
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। ঊর্ধ্বতন
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ
বিন রফিক এবং ব্রি‘র বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত।
অনুষ্ঠানে ব্রি‘র ফার্ম ম্যানেজার মো. মজিবর রহমান, বাকেরগঞ্জের কৃষক আব্দুল
মালেক, বরিশাল সদরের কিষাণী সালমা বেগম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে
বরিশালের বিভিন্ন উপজেলার ৫৪ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে
প্রধান অতিথি কৃষকদের মাঝে উন্নতমানের নারিকেলের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমন বরিশালের প্রধান ফসল। এ অঞ্চলে যত আবাদি
জমি আছে, এর শতকরা ৮০ ভাগ জায়গায় আমন ধানের চাষ হয়। আগে এক শতক
জমিতে ১০-১২ কেজি ধান হতো। কিন্তু এখন জাতভেদে ফলন হয় ৩০-৪০ কেজি। তবে
এমন উৎপাদন পেতে দরকার উন্নতমানের বীজ ব্যবহার। একই সাথে সুষম সার
প্রয়োগ আর সময়মতো যত্ন-আত্তির প্রয়োজন।

আরো পড়ুন

বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *