বুধবার, জুলাই ২২, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ঝালকাঠিতে ডোবার পানিতে ভেসে উঠলেন গৃহবধূ, মায়ের কোলশূন্য ৩ মাসের শিশু

খান আব্বাস :
তিন মাসের কোলের শিশুর ময়লা কাপড় ধুতে বাড়ির পাশের ডোবায় (বেড়) নেমেছিলেন গৃহবধূ শাহিনুর বেগম (৩৫)। কিন্তু ধোয়া কাপড় নিয়ে আর ঘরে ফেরা হয়নি তার। কিছুক্ষণের মধ্যেই ডোবার পানিতে তার নিথর দেহ ভেসে ওঠে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে বরিশাল ঝালকাঠি জেলার গাবা রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। নিহত শাহিনুর বেগম ওই গ্রামের স্থানীয় স্কুল শিক্ষক আব্দুস সালামের স্ত্রী। নিহত শাহিনুরের তিন মাসের এক শিশুকন্যা ছাড়াও আরও দুটি মেয়ে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্র ও স্বজনদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে তিন মাসের কন্যাসন্তানের কাঁথা ও ময়লা কাপড় ধুতে বাড়ির পাশের বেড় বা ডোবায় যান শাহিনুর। দীর্ঘক্ষণ পার হলেও তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে ডোবার পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
নিহতের জা সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জা শাহিনুরের তিন মাসের একটি কন্যাসন্তান রয়েছে। বাচ্চার জন্য তাকে নিয়মিতই বাড়ির পাশের বেড়ে কাপড় ধোয়া-মোছা করতে হতো। আজ সকালে কাপড় ধুতে গিয়ে হয়তো তিনি হঠাৎ স্ট্রোক করেছিলেন, যার ফলে আর চিৎকার বা আত্মরক্ষার চেষ্টা করতে পারেননি। আমরা ডোবার পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে সব শেষ, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবেগপ্লুত হয়ে সালমা বেগম আরও বলেন, “এই অবুঝ তিন মাসের শিশুটি আজ মা হারা হয়ে গেল। জীবনের শুরুতেই সে মায়ের স্নেহ-আদর থেকে চিরতরে বঞ্চিত হলো। শিশুটি এখন কীভাবে বাঁচবে? এভাবে একটি মানুষ হুট করে চলে যাবে ভাবতেই পারছি না। আল্লাহ যেন পরিবারটিকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।”
নিহতের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সালেহা বেগমও এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, মৃত্যুর আগে ও (শাহিনুর) বাইরে কাজে যেতে চেয়েছিল। আমি ভুল করে বলেছিলাম, ‘যাস নে আপা, তুই যাস নে। তোর ছোট মেয়ে আছে, ওরে দুধ খাওয়াবি, বরং আমি যাই।’ কিন্তু এরপরও সে কাপড় ধুতে গেল। কিছুক্ষণ পরই শুনি সে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে।”
তিনি আরও জানান, “পানি থেকে উদ্ধার করে যখন তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল, তখন আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, কানে ফুঁ দিচ্ছিলাম আর হাত-বুক ডলে দিচ্ছিলাম। প্রথমে বুকটা বেশ গরমই ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আর কোনো সাড়াশব্দ মিলল না, দেহটা একবারে ঠাণ্ডা হয়ে গেল! এত ছোট নিষ্পাপ শিশুটি এখন মাকে ছাড়া কীভাবে বাঁচবে?
পরিবারের অন্য স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানতেন। তা সত্ত্বেও কীভাবে শান্ত ডোবার পানিতে এমন করুণ মৃত্যু হলো, তা তাদের কাছে রহস্যজনক ও অজ্ঞাত ঠেকছে। তাদের ধারণা, পানিতে থাকা অবস্থায় আকস্মিক হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হওয়ার কারণেই তিনি সাঁতার কাটার সুযোগ পাননি?
এ বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানায়, ঘটনাটি তারা অবহিত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সে পরে গিয়ে মারা গেছে ,অন্য কোন কারণ নেই বলে জানান।

আরো পড়ুন

বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *