বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
আজ দুপুর ২টায় তিনি মরহুমের নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি মরহুমের বর্ণাঢ্য জীবন, দেশপ্রেম এবং সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য বিশেষ দোয়া করেন।
শোক প্রকাশ করে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “মৃত্যু মহান আল্লাহর অমোঘ বিধান। আমরা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, জনাব আব্দুর রব স্যার, জনাব জালাল মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।