বুধবার, জুলাই ২২, ২০২৬

বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। তিনি বরিশাল প্রেসক্লাবের কার্যকরি নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন শাহীন হাসান। মাঠপর্যায়ে দায়িত্বশীল সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শাহীন হাসান স্থানীয় দৈনিক পত্রিকা বরিশাল বার্তার প্রতিষ্ঠা লগ্নে ওয়ার্ড প্রতিনিধি হিসেবে ২০০৬ সালে কাজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দৈনিক বাংলার বনে , দৈনিক দক্ষিণ অঞ্চল, বার্তা সম্পাদক পদে দৈনিক সত্য সংবাদ, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় দায়িত্ব পালন করেন।

জাতীয় দৈনিক আমাদের সময় এবং দৈনিক মানবকণ্ঠেও বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি এবং বাংলাভিশনে দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন শাহীন হাসান।

এ দিকে নাগরিক টেলিভিশনের বরিশালের দায়িত্ব পাওয়ায় তাকে এবং নাগরিক টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জামায়েত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান সাব্বির সহ রাজনৈতিক, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো পড়ুন

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র যাত্রা : কৃতি শিক্ষার্থীকে মোয়াজ্জেম হাওলাদারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়ার প্রাক্কালে কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান নিসাকে শুভেচ্ছা জানিয়েছেন কামারখালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *