মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আটঘর-কুরিয়ানায় পর্যটকদের স্বস্তি ফেরাতে মোবাইল কোর্ট: ২টি সাউন্ডবক্স

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির দায়ে মেহেদী হাসান (২০) নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট রায়হান মাহামুদ।
জানা যায়, ওইদিন পর্যটন এলাকা আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে দর্শনার্থীদের ভোগান্তি সৃষ্টিসহ জনশৃঙ্খলা বিঘ্নিত করছিল একদল যুবক। খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থল থেকে দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।
অভিযান শেষে উপস্থিত পর্যটক, নৌযানচালক, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ। এ সময় পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার জারিকৃত নির্দেশনা ও বিজ্ঞপ্তি মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানসহ উপজেলার সব পর্যটন এলাকায় শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আরো পড়ুন

বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *