মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বরিশালে সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার অনুদানের চেক সংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও প্রধানদের হাতে তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাসিক অনুদান প্রদান করা হয়েছে। এ অনুদানের মাধ্যমে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

অনুদানপ্রাপ্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ: খেয়ালী গ্রুপ থিয়েটার, দক্ষিণ বঙ্গ নাট্য সংস্থা, বরিশাল শিশু থিয়েটার, শব্দাবলী গ্রুপ থিয়েটার, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল, তানসেন সঙ্গীত বিদ্যালয়, চারুকলা বরিশাল, বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, আপন সঙ্গীত সংগঠন, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, সরকারি ব্রজমোহন কলেজ, শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়, মুলাদী সঙ্গীত বিদ্যালয়, আদি রূপাতলী অপেরাসহ ২০টি প্রতিষ্ঠানকে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা কালচারাল অফিসার তানভির রহমান, বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহবায়ক এএসএম সাব্বির নেওয়াজ সাগর ও সদস্য সচিব আযাদ আলাউদ্দীন সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অনুদান সাংস্কৃতিক চর্চা, নতুন প্রজন্মের শিল্পী গড়ে তোলা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *