বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে: পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি পালন 

জাকির ফরাজীঃ: মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (২৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়।
‎পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’, ‘মাদক রুখব, সুন্দর আগামী গড়ব’, ‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচবে প্রজন্ম বাঁচবে জীবন’ এবং ‘মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
‎জেলা প্রশাসক আবু সাঈদ-এর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‎পরে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান এবং পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুনসহ অনেকে।
‎কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেন এবং এ বিষয়ে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *