শনিবার, জুন ১৩, ২০২৬

মুলাদী উপজেলায় মাও: হারুনুর রশিদ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

ভূঁইয়া কামাল, মুলাদীঃ
বরিশালের মুলাদী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ মাধ্যমিক পর্যায়ে (মাদ্রাসা) শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মুহা: হারুনুর রশিদ ।
তিনি বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ড সরদার বাড়ি পিতা কাজী মাও: হাবিবুর রহমান সরদার (নিকাহ  রেজিস্ট্রার), মাতা: আমিনা বেগম আদর্শ গৃহিনী-এর ঘরে ১৯৬৮ সালে জন্ম গ্রহণ করেন।
১৯৮১ সালে মুলাদী চরকালেখান কামিল মাদ্রাসা থেকে দাখিল, ১৯৮৩ সালে চরকালেখান কামিল মাদ্রাসা থেকে দাখিল আলিম, ১৯৮৭ সালে চরকালেখান কামিল মাদ্রাসা থেকে দাখিল থেকে ফাজিল ও ১৯৮৯ সালে ছারছীনা দারুছছুন্না কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করে ১৯৯০ সালে মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রভাষক পদে চাকুরীতে যোগদান করে। দীর্ঘ দিনের অভিজ্ঞতার কারণে ২০১৭ সালে একই মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম সরওয়ার।

আরো পড়ুন

চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, লিগ্যাল নোটিশ

চরফ্যাশন  প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌরুটে চলমান কথিত ‘রোটেশন’ প্রথার মাধ্যমে যাত্রীদের পছন্দমতো লঞ্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *