বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোসা. মেহবুবা আলমের যোগদান

ফজলে রাব্বি, হাতেম আলী কলেজ  :
বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক মোসা. মেহবুবা আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তিনি কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে কয়েকদিন ধরে আলোচিত এ পদায়ন-সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে তাঁকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তবে ২২ জুলাই যোগদান করতে এসে তিনি ক্যাডার ও নন-ক্যাডার শিক্ষক ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট আপত্তির মুখোমুখি হন। ওই দিন বরিশালের বিভিন্ন সরকারি কলেজের ক্যাডার শিক্ষকরা তাঁর পদায়নের বিষয়ে আপত্তি জানালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পরদিন, ২৩ জুলাই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
অধ্যাপক মোসা. মেহবুবা আলমের জন্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ নতুন কর্মস্থল নয়। এর আগে তিনি একই কলেজে প্রায় সাত বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি শিক্ষকতা, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী মহলে সুপরিচিত ছিলেন। দীর্ঘ বিরতির পর উপাধ্যক্ষ হিসেবে তাঁর পুনরাগমন কলেজ পরিবারের অনেকের কাছেই আনন্দের বিষয় হয়ে উঠেছে।
নবনিযুক্ত উপাধ্যক্ষকে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা কলেজের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অধ্যাপক মোসা. মেহবুবা আলম দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি রাজেন্দ্র কলেজে কর্মরত অবস্থায়ও তিনি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
কলেজ-সংশ্লিষ্ট বিভিন্ন মহল নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলমের সুস্বাস্থ্য, সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *