রবিবার, জুলাই ২৬, ২০২৬

ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে যুবলীগ নেতা আটক

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে ডাকাতির একটি ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের আলোকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম বলেন,ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। ওই ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *