বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

চরফ্যাশনে সহপাঠিদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

চরফ্যাশন প্রতিনিধি : সহপাঠিদের সঙ্গে গোসল করতে নেমে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী লাবিব মাহমুদ(১৫) মৃত্যু  হয়েছে। সে চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে। সোমবার দুপুরের পর ডাক বাংলোর পুকুরে এঘটনা ঘটে।
চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক স্নিগ্ধা  জানান, সোমবার বিদ্যালয় মাঠে  ৬ষ্ঠ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফুটবল খেলা হয়। খেলে শেষে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্থানীয়  ডাক বাংলোর পুকুরে গোসল করতে গেলে নবম শ্রেণীর শিক্ষার্থী লাবিব মাহমুদও তাদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
সহপাঠিরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি তাদেরকে জানালে তারা ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস কর্মীরা লাবিবকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। জানাগেছে, নিহত লাবিব মাহমুদ সাতার জানতো না।
চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রিয়াজ হোসেন জানান, হাসপাতালে  আনার আগেই তার মৃত্যু হয়েছে। চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

হিজলায় হত্যা মামলার আসামি গ্রেফতার, ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জাহাঙ্গীরের

হিজলা প্রতিনিধিঃ ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *