সোমবার, জুলাই ২৭, ২০২৬

পিরোজপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও

জাকির ফরাজী : পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে মুখোশ ও মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে ফজরের নামাজের পর পিরোজপুর শহরের শহীদ স্মৃতি খেয়াঘাট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, অংশগ্রহণকারীরা পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মহিষপুরা এলাকা থেকে নৌকাযোগে খেয়াঘাটে আসেন।
পরে খেয়াঘাট সড়কের গোডাউন এলাকা থেকে মিছিল শুরু করে একই এলাকায় শেষ করেন। এরপর তারা পুনরায় নৌকাযোগে বাগেরহাটে ফিরে যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “তারা দুই দিন আগে মিছিলটি করেছে এবং আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *