সোমবার, আগস্ট ৩, ২০২৬
attohotta
attohotta

ইন্দুরকানীতে স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধ॥

পিরোজপুর ইন্দুরকানীতে স্ত্রী চলে যাওয়ায় স্বামী মো. ইউনুস সেখ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর‌) রাত ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের  চন্ডিপুুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউনুস ওই এলাকার মৃত্যু মোদাচ্ছের সেখের ছেলে।

স্থানীয় ও চন্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছগির মাতুব্বর জানান, ঢাকার একটি কারখানায় চাকরি করত ইউনুস। ওই কারখানায় নরসিংদী জেলার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় ইউনুসের। পরে ওই মেয়েকে এক বছর আগে বিয়ে করেন ইউনুস। গত ৫ই আগষ্টের পরে ইউনুস তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসে। ১৩ দিন আগে ইউনুসের মা অজীমন বেগম ও তার স্ত্রী মধ্যে ঝগড়া হয়। মা আজীমনের সঙ্গে রাগ করে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী না আসায় অভিমান করে ভাড়ার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইউনুস।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসাইন বলেন, স্ত্রী রাগ করে চলে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে ইউনুস। তবে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *