সোমবার, জুলাই ২৭, ২০২৬

উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (২৭ জুলাই) পরিচালিত এ অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার এসআই রিপন শিকদারসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জাল মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

পিরোজপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও

জাকির ফরাজী : পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *