বুধবার, জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ-সমাবেশ

ভোলা প্রতিনিধি : ‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন এনসিপি ভোলা জেলা আহ্বায়ক অ্যাড. মোঃ জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুঃ মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক,  আল আমিন মামুন ও যুগ্ম সদস্য সচিব সজিব চন্দ্র শংকর।
‎যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, যুব শক্তি ভোলা সদর উপজেলার আহ্বায়ক আতিউর রহমানসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
‎বক্তারা বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা রাজনৈতিক সহিংসতার অবসান, নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ‎সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

আরো পড়ুন

দিনে কর্মচাঞ্চল্য, রাতে আলোর শহর-খাপড়াভাঙ্গা নদী এখন নতুন পর্যটন আকর্ষণ

মাহতাব হাওলাদার, মহিপুর : দিনের বেলায় দেশের অন্যতম ব্যস্ত সামুদ্রিক মৎস্যবন্দর। আর রাত নামলেই যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *