নিজস্ব প্রতিবেদক : ২ আগস্ট রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন জমায়াতের সভাপতি নাসির উদ্দিনের উপর যুবদলের উপজেলা সেক্রেটারি শামীম হাওলাদারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে সন্ত্রাসী হামলা হয়েছে।
অভিযোগে নাসির উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে “গণতন্ত্র মুক্ত দিবস” এর অনুষ্ঠানের বিষয়ে আলোচনার জন্য তিনি এবং আরো দুজন সদস্য ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যান। অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে গেলে তিনি যুবদলের থানা সেক্রেটারি শামীম হাওলাদার তাকে বাধা দেন। তিনি এর প্রতিবাদ করলে শামীম হাওলাদারের সাথে বিএনপি ও যুবদলের উপস্থিতিতে আরো ২০/৩০ জন সদস্য একযোগে তাকে বাধা প্রদান করেন।
এ বিষয়ের ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার দৃষ্টি আকর্ষণ করলে তিনিও বিএনপিও ছাত্রদল- যুবদলের পক্ষ অবলম্বন করেন। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ থেকে বের হয়ে আসার সময় শামীম হাওলাদারের নেতৃত্বে বিএনপি এবং যুবদল- ছাত্রদলের ২০/৩০ সন্ত্রাসী তার উপরে চালান। এ সময় তার সাথে থাকা উপজেলা সেক্রেটারি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হামলার সময়ে বিএনপির উপজেলা সেক্রেটারি মনির আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, বাচ্চু সিকদার, ছাত্রদলের উপজেলা আহবায়ক হিরন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পক্ষপাতিত্বের বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে ভান্ডারীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সকলের প্রতি সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, কারো পক্ষ অবলম্বন করা হয় নাই।
অনুষ্ঠানের বাহিরে কিছু হয়ে থাকলে তার দায় দায়িত্ব উপজেলা কর্মকর্তার উপরে বর্তায় না। ঘটনার ব্যাপারে ভান্ডারিয়া উপজেলার যুবদলের সেক্রেটারি স্বামী হাওলাদার এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।