মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

টরকীতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

সোলায়মান তুহিন,গৌরনদী (বরিশাল):

‎আর্তমানবতার সেবায় বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

‎আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করার সুযোগ থাকছে।

‎ক্যাম্পে ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল ইসিজি, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, প্রস্রাব ও পায়খানা পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়া নারী রোগীদের জন্য মহিলা চিকিৎসকের মাধ্যমে গর্ভবতী নারীদের মেডিকেল চেকআপ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

‎আয়োজকরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকায় স্থানীয় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য এ ক্যাম্পটি বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করছেন তারা।

‎হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে অর্থ যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষ অনেক সময় অর্থের অভাবে চিকিৎসকের পরামর্শ কিংবা প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সেবা করাকে তিনি সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎আয়োজকদের পক্ষ থেকে স্থানীয়দের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে বিনামূল্যের এ চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

‎আয়োজক কর্তৃপক্ষ সিরিয়ালের জন্য: ০১৭০৯-১৭৬৭৫২, ০১৩২৭-০২২২৮৮ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার দাখিল পরীক্ষায় প্রথম বছরেই বাজিমাত!

লালমোহন প্রতিনিধি  লালমোহন ইসলামিক মডেল মাদরাসার অভাবনীয় সাফল্য। গতকাল দাখিল পরীক্ষার ফলাফলে জানা যায়, এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *