রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

বরিশালে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম বাবুল, আব্দুল জব্বার সিকদার, মামুন সরদার গনি, অ্যাডভোকেট মোকলেচুর রহমান, ওবায়দুল করিম, ডা. ফজলুর রহমান, মাওলানা মুফতি আব্দুর রব, আব্দুল হক সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং দেশের ক্রীড়াঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন

নলছিটিতে ইউপি সদস্যের ‘সন্তানসম’ দুই গরু বিষ প্রয়োগে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিষ প্রয়োগে ইউপি সদস্য হাসান বিশ্বাসের দুটি গরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *