সোমবার, আগস্ট ৩, ২০২৬
Gournadi

গৌরনদীতে যুবলীগের ১০ নেতাকর্মির বিরুদ্ধে মামলা

সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি।।
ঢাকা-বরিশাল মহাড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে যুবলীগের ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা কাওছার হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুকে সোমবার বিকেলে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। অপর আসামিরা হলেন- উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, যুবলীগ কর্মী ডায়মন্ড, পাবেলসহ নামোল্লেখিত ১০ জন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *