শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, মোফাজ্জল হোসেন হাওলাদার, রুহুল আমিন জোমাদ্দার, স্বপন শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে বরিশাল শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করবেন বাকেরগঞ্জের নেতাকর্মীরা।
এছাড়া আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

বিশ্বনবী (সা.) গোটা মানবজাতির জন্য রহমত: অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক : “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নন, বরং তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *