শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

মিলাদুন্নবী (স.) উপলক্ষে মৌলভীরহাটে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র মিলাদুন্নবী ﷺ ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বরিশালের চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা গ্রামের মৌলভীরহাটে শিশু-কিশোরদের নিয়ে প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীরহাট হাই স্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল সদর উপজেলা (দক্ষিণ জোন) আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

শিশু- কিশোরদের মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও আদর্শের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এইচ এম রেজাউল করিম ও মোঃ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীরহাট জামে মসজিদের সেক্রেটারি মোঃ নূর নবীন হাওলাদার।

উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ, মোঃ সিদ্দিকুর রহমান, মুফতি মানসুর আলম, মাওলানা আব্দুস সালাম, মোঃ সাইফুল ইসলাম ও মাওলানা মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাসির উদ্দিন ফকির মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা তুলে ধরেন। তিনি শিশু-কিশোরদের নিয়মিত সিরাত পাঠ এবং মহানবী ﷺ-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ছোটবেলা থেকেই শিশুদের তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের অভ্যাস গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ নূর নবীন হাওলাদার শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতিতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এ ধরনের ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান ও কোরআন শিক্ষাকেন্দ্রের কার্যক্রমের প্রশংসা করেন। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মাঝে মাঝে এ ধরনের প্রতিযোগিতা ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করে তারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি কুরআন শিক্ষা, নৈতিকতা ও মহানবী ﷺ-এর জীবনাদর্শের প্রতি তাদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীকে সান্ত্বনামূলক পুরস্কার প্রদান করা হয়।

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশন পরিদর্শনে সেলিমা রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *