হিজলা প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের হিজলায় নজরুল বর্ষ (২০২৬) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬),সকাল ১০টায়
হিজলায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয় ।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমাঞ্চ আহমেদ ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য সাম্য, মানবতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।