শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আধুনিক ও জনবান্ধব কেদারপুর গড়ার অঙ্গীকার নিয়ে পারভেজ মৃধার গণসংযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো. তৌহিদুল ইসলাম পারভেজ মৃধা (এমএ)। আধুনিক, জনবান্ধব ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে তিনি দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন প্রত্যাশা করছেন।

শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনী প্রচার-প্রচারণার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দিনভর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেংরাখালী, কিসমত ও উত্তরের চর এলাকায় গণসংযোগ করেন পারভেজ মৃধা। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।

মো. তৌহিদুল ইসলাম পারভেজ মৃধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সমাজসেবায় সম্পৃক্ত পারভেজ মৃধা নিজেকে কেদারপুর ইউনিয়নের সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি ‘শাসন নয়, সেবার মাধ্যমে অধিকার নিশ্চিত’ এবং ‘অঙ্গীকার নয়, প্রমাণ হবে কাজে’—এই স্লোগান সামনে রেখে জনগণের সেবায় কাজ করার প্রত্যয় জানিয়েছেন। তাঁর লক্ষ্য, সবার মতামত ও অংশগ্রহণে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ইউনিয়ন প্রশাসন প্রতিষ্ঠা এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া অসহায়, দরিদ্র ও প্রবীণ মানুষের কল্যাণে বিশেষ কার্যক্রম গ্রহণ, সরকারি ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া এবং ইউনিয়নের প্রতিটি নাগরিকের জন্য বিশুদ্ধ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন পারভেজ মৃধা।

তিনি জানান, কেদারপুর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান। এ জন্য জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তাঁদের সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা তাঁর।

আরো পড়ুন

তিন বছরের মধ্যে খানাখন্দ হলে দায় ঠিকাদারের: এমপি জয়নুল আবেদীন

আব্দুল্লাহ আল মামুন , বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আধুনিকায়ন কাজের উদ্বোধন করে বরিশাল-৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *