রবিবার, জুন ২৮, ২০২৬

বরিশাল পলিটেকনিকে জব ফেয়ার ও সেমিনার

আযাদ আলাউদ্দীন।।

ASSET প্রজেক্টের আওতায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত জব ফেয়ারের উদ্বোধন শেষে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. আরিফুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এসএম শামসুন নাহার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মীর মনজুর মোরশেদ।

জব ফেয়ারে বরিশালের চাকরিদাতা ১৪টি শিল্প প্রতিষ্ঠান- চাকরী প্রত্যাশীদের সিভি গ্রহণ করে যোগ্যতা অনুযায়ী জব প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সময়ে চাকরি প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য গ্রহণ করেন। এতে বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ সুগম করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

শিক্ষক সংকটে শেবামেক ডেন্টাল ইউনিট: ৭৫ শতাংশ পদই শূন্য, শিক্ষার্থীদের মানববন্ধন

খান আব্বাস, খাতা-কলমে ৭৫ শতাংশ পদই শূন্য!, ৫২ জনের জায়গায় আছেন মাত্র ১১ শিক্ষক, অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *