নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল হক আক্কাস, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।