শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বরিশালে বয়হুড ফ্রেন্ডসের প্রয়াত সদস্যদের স্মরণে শোকসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বয়হুড ফ্রেন্ডসের প্রয়াত সদস্যদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বয়হুড ফ্রেন্ডস বরিশালের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী, অধ্যাপক মামুন উর রশীদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির মাসউদ, এসএম শহিদুল হক শামীম, মামুন চৌধুরীসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রয়াত সদস্য মেহেদী হাসান জামিল, হারুন আল কায়সার মনা, মো. কামাল হোসেন, হারুন অর রশিদ লস্কর, বদরুল ইসলাম, মো. ইমরান চৌধুরী জামাল, শাহীন খান, মীর আজাদ, মো. জাহাঙ্গীর হোসেন ও নেগাবান পল্টুর স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল, কাজী রেজাউল করিম রেজা, আমিরুল ইসলাম খান মঞ্জু, অ্যাডভোকেট দেবাশীষ রায়, মো. শাহাবুদ্দিন সবুজ, অ্যাডভোকেট সৈয়দ মাছুম রেজাসহ অনেকে।

বক্তারা বয়হুড ফ্রেন্ডস বরিশালের প্রয়াত সদস্যদের স্মৃতিচারণ করে তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বয়হুড ফ্রেন্ডস বরিশালের সদস্যদের পাশাপাশি প্রয়াত সদস্যদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *