শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমিকা সরকার, সহসভাপতি ইসরিতা জান্নাত এবং সাধারণ সম্পাদক এডিসন বৈদ্য। বৃহস্পতিবার রাতে ববির গ্রাউন্ডফ্লোরে সংগঠনটির উদ্যোগে নবীনবরণ ও কমিটি পরিচিতি অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ববির বিদায়ী নেতা সুজয় শুভ। আলোচনা সভায় সাংবাদিক ও আইনজীবী মানজুর আল মতিন, লেখক ও গবেষক মাহতাব উদ্দীন আহমেদ এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বক্তব্য দেন।

আলোচনায় মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ক্যাম্পাসে আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি ক্লিনটন চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক তুফান মণ্ডল, দপ্তর সম্পাদক সৌভিক জয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সুদীপ মণ্ডল।

সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, শ্রেয়শী রায় শ্রেয়া ও রিংকু রুদ্র পাল। নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা, কমিটি পরিচিতি ও কনসার্টের মধ্য দিয়ে ‘পলাশকুঁড়ির অভিষেক ৩.০’ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো পড়ুন

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *