নিজস্ব প্রতিবেদক : জাতীয় ছাত্র শক্তি বরিশাল জেলা শাখার মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা সুমি হক। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সুমি হককে বরিশাল জেলা শাখার মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব প্রদানের জন্য সুপারিশ করেন জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সুমি হক বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে কাজ করার পাশাপাশি বরিশাল জেলায় জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখব। সংগঠনের নীতি ও আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। নতুন প্রজন্মকে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সুমি হককে নতুন দায়িত্ব দেওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।