নিজেস্ব প্রতিবেদক: হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা এবং
অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রদান
করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার
জাহান শিরীন।
০৭ সেপ্টেম্বর রবিবার বেলা ২ টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব
আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও
আধুনিক করার অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরিশাল সিটি
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরবাসী
এখন ঘরে বসেই অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।
এদিকে আজ বেলা ১ টায় নগর ভবনের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
ও মতবিনিময় করেছেন হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী
নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা, ব্যবসায়িক পরিবেশ
উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে
বিস্তারিত আলোচনা করা হয়।
এরআগে সকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস
আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নং ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকাধীন
খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন
করেছেন।
পরিদর্শনকালে তিনি ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা
করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পাশাপাশি সড়ক সংস্কারের কাজ যাতে দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে
বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।