রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদকঃ  জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশালের উজিরপুর উপজেলা শাখার পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এনসিপি বরিশাল জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলী আকবর তালুকদারকে আহ্বায়ক, ইমরান মৃধাকে সদস্য সচিব এবং বুলবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে মোট ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *