রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

পিরোজপুরে জমি দখলের চেষ্টা ও ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, বৃদ্ধকে মারধর ও হত্যার হুমকি

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মো: মোফাজ্জেল খান (৭৫) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগপত্র সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুমিরমারা এলাকার বাসিন্দা মৃত মোশারেফ খানের ছেলে মো: মোফাজ্জেল খান কুমিরমারা মৌজার (জেএল নং-৫৭, দাগ নং-৪১৮) ৮৬ শতাংশ জমি কবলা মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে কাউখালী থানার চিড়াপাড়া এলাকার বাসিন্দা মো: আজিজুল (৩৫), মো: মনির মীরা (৩৫), হিরা মীরা (২৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে উক্ত সম্পত্তি থেকে বিতাড়িত করে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
‎ভুক্তভোগী মোফাজ্জেল খান অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮:০০ টার দিকে বিবাদীরা অনধিকার প্রবেশ করে তার ভোগদখলীয় জমিতে চাষাবাদ শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চাষাবাদে বাধা দিলে বিবাদী আজিজুল তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা তাকে মারধর করে এবং খুন-জখমের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।
‎তিনি আরও জানান, বিবাদীরা ইতিপূর্বেও তাকে মারধর করেছিল এবং বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যেকোনো সময় তার ও তার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।
‎এদিকে মোফাজ্জেল খান আরও জানান, জমি চাষ করতে না দেওয়ার কারণে ইতিমধ্যে তার আনুমানিক ১ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অন্য কোনো জমি না থাকায় এই জমিটিই তার পরিবারের খাদ্যের প্রধান উৎস। বর্তমানে জমিটি চাষাবাদ করতে না পেরে তিনি ও তার পরিবার মারাত্মক খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা দীপঙ্কর জানান আমি তদন্ত করেছি এবং বিষয়টি বাঁদিকে বিস্তারিত বলেছি, একটু তো সমস্যা আছ? থানায় এসে ওসি স্যারের সাথে দেখা করার জন্য।
‎এ অবস্থায় মানবিক বিবেচনায় তিনি দেশের প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের সার্বিক সাহায্য, সহযোগিতা এবং সুষ্ঠু ন্যায়বিচারের বিনীত প্রার্থনা জানিয়েছেন।
‎এ বিষয়ে আইনগত প্রতিকার এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী বৃদ্ধ পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *