শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৩ কেজি গাঁজা ও ৪০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের অভিযানে ৫৬ জন এবং মহানগর পুলিশের অভিযানে ২৯ জন রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৬ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৩ কেজি গাঁজা ও ৪০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় ছয়জন, নিয়মিত মামলায় ১০ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১০ জনসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন

বরিশালে বিসিআইসির সারের বাফার গুদাম উদ্বোধন

আযাদ আলাউদ্দীন ।। কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *