রবিবার, জুন ২১, ২০২৬

গৌরনদীতে পিআইবির সাংবাদিক প্রশিক্ষনের ‎সমাপনী ও সনদ বিতরণ

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান সনদ বিতরন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

‎জানা গেছে, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুান সনদ বিতরনে উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধাণ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র মহা পরিচালক মো. ফারুক ওয়াসিফ।

বিশেষ অতিথি ছিলেণ ভোরের কাগজের সাবেক চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন। বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর গৌরনদী প্রতিনিধি, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি মো. হারুন রানা-প্রমূখ।

গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে পিআইবিতে কর্মরত দক্ষ প্রশিক্ষক দুই উপজেলার সর্বমোট ৩৫জন সাংবাদিক প্রশিক্ষনে অংশ নেন।

আরো পড়ুন

মুফতি মাসউদ হাসান ফিরোজকে ‘জঙ্গী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

চরমোনাই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি মাসউদ হাসান ফিরোজকে ‘জঙ্গী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *