মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন নাজির (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন পৌর ভবনসংলগ্ন হোটেল মেঘনা আবাসিকের দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান দল ওই কক্ষে অভিযান চালায়। এ সময় মিলন নাজিরের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি মহিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফপুর এলাকার মো. ছোবাহান নাজিরের ছেলে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় মিলন নাজিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা হয়, যার নম্বর ১৬। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বরিশালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *