হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাও গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী অসহায় নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনায় অসহায় নারীর মা মেহেরাজি বাদি হয়ে ধর্ষণ আইনে হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এতে ঐ এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধী নারীর বাবা আকু আকনের মৃত্যুর পর বৃদ্ধ মা মেহেরাজি ,মেয়েকে নিয়ে একটি কুড়েঘরে বসবাস করেন । পার্শ্ববর্তী এলাকায় ভিক্ষাবৃত্তি করে কোনোরকমে মেয়েকে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে ।
ওই নারীর গর্ভধারণের বিষয়টি বৃদ্ধ মা টের পাওয়ার পর পর সন্তানের পিতৃত্ব নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ।
সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করার পরে বৃদ্ধ নারী চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন বৃদ্ধি প্রতিবন্ধী নারীর মা।
বৃদ্ধ মা মেহেরাজি মেয়েকে নিয়ে বিচারের আশায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু তার অভিযোগ সহায়তায় এলাকার কেউ এগিয়ে আসেনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী নারী ও তার মেয়ের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে । অনেকেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় নানা ভাবে হুমকি দিয়ে আসছিল ।
এ ঘটনায় সরোজমিনে গেলে বুদ্ধি প্রতিবন্ধী নারী জরিত ফারুক হোসেন নামে একজন মিস্ত্রীর নাম প্রকাশ করেন । তিনি আত্নগোপনে রয়েছে । তাই তার বক্তব্য নেওয়া যায়নি।
এ ঘটনায় প্রকৃত বিষয় উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা বাসিন্দারা ।
স্থানীয় হরিনাথপুর ইউনিয়ন বিএনপির নেতা ছাত্তার মাঝি বলেন প্রতিবন্ধী নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি । একই সঙ্গে ভুক্তভোগী নারীকে সামাজিকভাবে হেয় না করে তার চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন ।এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ।
তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভুক্তভোগী নারী ও তার অনাগত সন্তানের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে । ভুক্তভোগী নারীকে সর্বাত্মক আইনি সহযোগিতা করা হবে । আসামিদের ধরার জন্য অভিযান চলছে ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।