আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে এ পোনা অবমুক্ত করেন। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক ১২ টি পুকুরে রুই,কাতলা, মৃগেল ও কালিবাউস মাছের ২৯৪ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার,কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন,সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীর বহর,যুবদল সভাপতি জয়নাল আবেদীনসহ সাংবাদিক,মৎস্যজীবী, সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।