বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলা শ্রীশ্রী হরি সভা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে মো. জুলফিকার আলী হায়দার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, রাজাপুর-কাঁঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথ ও সাধারণ সম্পাদক গোপাল কর্মকারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।