বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মঠবাড়িয়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মঠবাড়িয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ষান্মাসিক সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটজ বাংলাদেশ।
সভায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম ও ঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা মানুষের অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর আশরাফ উদ্দিন ও স্বর্ণালী রায়।

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *