বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন-এমপি।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো: সিদ্দিকুর রহমান মাস্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো: সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এবং বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ পরিবারের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহোদর মনজুর মঞ্জুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম খান।
এ ছাড়াও বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সহোযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা নবাগত শিক্ষার্থীদের দেশপ্রেম ও বীরশ্রেষ্ঠদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।