মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

কলাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অর্থ বিতরণ করলেন এমপি এবিএম মোশাররফ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে ৩০০টি শাড়ি এবং ১৭টি পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন ১১৪পটুয়াখালী-৪ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে বিতরণের জন্য ৩০০টি শাড়ি হস্তান্তর করা হয়। পাশাপাশি উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবেন-এটাই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, বিএনপি সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরো পড়ুন

আপনাদের কাছ থেকে সংখ্যালঘু শব্দটি শুনতে চাই না আর- গণপূর্ত প্রতিমন্ত্রী

ফরিদ আহমেদ, নেছারাবাদ : ‎‎ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *