শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

বরিশালে গণভোটের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে। রোববার (১ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্যরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাধারণ মানুষের মাঝে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং ভবিষ্যতে যেন আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে—সে জন্যই ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে এবং গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতেই তারা এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সোহাগ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা বন্ধ রাখা হয়েছে। সে কারণে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরতে এবং জনমত গড়ে তুলতেই আমরা মাঠে নেমেছি।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এতে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী শাসনের জন্ম না হয়, সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি। এ সময় পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লিফলেট গ্রহণ করেন এবং কর্মসূচির প্রতি আগ্রহ প্রকাশ করেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *