আমতলী প্রতিনিধি: ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর ১৩ তম সাধারন সম্মেলনে যোগদানের উদ্দেশে বরগুনা- ১ আসনের এমপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি পীর সাহেব কেওড়াবুনিয়া আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বুধবার সকাল দেড় টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফালইটে দক্ষিণ কোরয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সম্মেলন শেষে তিনি আগামী ৯ নভেম্বর দেশে
ফিরে আসবেন।
সম্মেলনে তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি কেএম বিল্লাল হোসাইন, ইসলামী যুবআন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পদক ইমতিয়াজ আহম্মেদ সজল, এবং ইসলামী ছাত্র অন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন সিকদার।
সফর কালে এমপি অলিউল্লাহ আইসিএপিপির সাধারন অধিবেশনসহ আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অঅয়োজিত একগুচ্ছ সাংগঠনিক ও দাওয়াতি সভায় অংশগ্রহন করবেন।
কোরিয়ার রাজধানী সিউলের সম্মেলনে যোগদানের আগে এমপি ও তার সফর সঙ্গীদের সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেখা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি
মুফতি ওমর ফারুক জিহাদী, সস-সভাপতি গাজী মো. মো. বায়েজি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরশখার সভাপতি মো. কামরুজ্জামান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।