বুধবার, নভেম্বর ৪, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

‍ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় বিল্পব ও সংহতি
দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ৪ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা হল
রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ারের সভাপতিত্বে
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিতি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার
সৈয়দ ফজলে রাব্বি, উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, উপজেলা
কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, মুলাদী থানার এস আই মো:
লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবিদুর
রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইন, উপজেলা
পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, উপজেলা পরিসংখ্যান অফিসার
জিল্লুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল বাশার, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহেল রানা, মুলাদী মডেল সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কেনান, প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম
হাওলাদার, মুলাদী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও.
ইসমাঈল হোসেন, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো:
নজিবুর রহমান ভূঁইয়া কামাল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী
মো: নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও
শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নানা
আয়োজনের ব্যাবস্থা করেছে। দিনটি সুন্দরভাবে উৎযাপন উপলক্ষে প্রশাসনের
পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোন সন্ত্রাসী
কর্মকাণ্ড না হয়।

আরো পড়ুন

কোড়িয়ার সম্মেলনে যোগদান করতে অলিউল্লাহ এমপির ঢাকা ত্যাগ

আমতলী প্রতিনিধি: ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর ১৩ তম সাধারন সম্মেলনে যোগদানের উদ্দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *