জাকির ফরাজীঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকায় বাবুল সুবেদারের ভবনের গেটের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে সোহেল হাওলাদারকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার সোহেল হাওলাদার ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।