হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে খুলনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শামীম আফ্রিদি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা এ ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।