রবিবার, আগস্ট ২, ২০২৬
বিভাগীয় পরিসংখ্যান
বিভাগীয় পরিসংখ্যান

বরিশালে অর্থনৈতিক শুমারি শুরু

নিজস্ব প্রতিবেদক॥

‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ প্রতিপাদ্যে
১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশের ন্যায় বরিশাল জেলায় শুরু হয়েছে চতুর্থ ‘অর্থনৈতিক
শুমারি’। চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
(বিবিএস)-বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়।
র‌্যালিটি সার্কিট হাউজ থেকে বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট
হাউজে এসে শেষ হয় ।

বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার প্রধান অতিথি হিসেবে র‌্যালি উদ্বোধন
করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত ডিআইজি
মোঃ নাজিমুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ, বিবিএস বরিশাল
বিভাগের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল ইসলাম, উপপরিচালক মোঃ আতিকুর রহমানসহ
শুমারি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *